হেমন্ত ফের এলো বাংলাদেশে
খুশির নায়ে যাচ্ছি কোথায় ভেসে?
সবুজ মাঠে হলাম মটরশুঁটি
মল্লিকা বক ছাতিম হয়ে ফুটি।

সুবাস খুঁজি সোনাবরণ ধানে
উদাস হলাম কৃষাণ চাষির গানে
ঝির বাতাসে ডালিম হয়ে দুলি
মজা করে খাবো পিঠাপুলি।

হেমন্তে হিম হলো গাঁয়ের মাটি
শিশির ভেজা ঘাসের ‘পরে হাঁটি
গায় জড়িয়ে রাখি উলের চাদর
ভোর হলে পাই মিষ্টি রোদের আদর।