দুরন্তময় বয়স কালে
দস্যিপনায় বুঝি!
বই খাতা নয় পাঠশালা নয়
সঙ্গী পেলাম খুঁজি।
সঙ্গী হলো পাখির ছানা
তারেই ঘাড়ে নিয়ে
মাঠে মাঠে ঘুরে বেড়াই
উড়াই ছেড়ে দিয়ে।
ঘাসফড়িংয়ে দেখলে আমায়
ভীষণ ভয়ে ছোটে
পাখির জন্য কখন ধরি
তাদের খুঁটে খুঁটে।
এমন করেই খেলা চলে
দীঘল বাড়ি মাঠে
ঠিক ততক্ষণ যতক্ষণ না
সূর্যি নামে পাটে।
