দেশটা ভীষণ ভালোবাসে
স্বদেশ প্রেমী যারা
বুকের তাজা রক্ত-খুনে
আনলো বিজয় তারা।
শক্তি সাহস মুক্তিকামী
ছিল তাদের প্রাণে
বীর বাঙালি অস্ত্র ধরে
বিজয় ফুলের ঘ্রাণে।
লাল সবুজের বিজয় কেতন
উড়ছে আকাশ পানে
চারদিকে মুখরিত
জয়ের স্লেগানে।
সবুজ আঁচল মাঝখানে তার
লাল সূর্যটা হাসে
আমার দেশের সোনার ছবি
হৃদয়জুড়ে ভাসে।