এলো এলো বিজয় দিবস
পরলো হাতে ফুলবালা,
নাচল এবার খুশির বিজয়
নিবলো ব্যথার শূল জ্বালা।
ফুটলো গোলাপ থোকা থোকা
মুছলো মায়ের নয়ন জল,
বীরসেনারা ফিরিয়ে দিলো
শক্তি, সাহস, বুকের বল।
কত বধূর ভিজল আঁখি
কত মায়ের ভাঙল বুক,
কত বোনের সব হারিয়ে
ফুটল সবার হাসির মুখ।
কত বীরের আত্মদানে
আসলো বিজয় স্বাধীন দেশে
রক্তজবা,শিমুল, পলাশ
সবুজ পাতায় উঠল হেসে।
এলো এলো বিজয় দিবসপরলো হাতে ফুলবালা,নাচল এবার খুশির বিজয়নিবলো ব্যথার শূল জ্বালা।ফুটলো গোলাপ থোকা থোকা মুছলো মায়ের নয়ন জল,বীরসেনারা ফিরিয়ে দিলোশক্তি, সাহস, বুকের বল। কত...
