মায়ার বাঁধন ছিন্ন করে
একাত্তরে,
আমার বাবা শক্ত হাতে
অস্ত্র ধরে।

ঘোর আঁধারে বুলেট বোমার
রক্ত লালে,
লাশের মিছিল ঝুলছিল ওই
শিমুল ডালে।

নয়টি মাসের যুদ্ধ শেষে
স্বাধীনতায়,
উঠলো গেয়ে গ্রাম এলাকা
পাড়ায় পাড়ায়।

খুশির স্রোতে ভাসলো সবাই
বিজয় পেয়ে,
আজও মায়ের অশ্রু ঝরে
পথটি চেয়ে!