শীত তুমি ফিরে এলে
আমাদের মাঝে,
শাল সুয়েটার পরে
সব লোকে সাজে।

সাজে ওই আমাদের
আদরের মিশু,
সাজে না গরিব লোক
আর পথশিশু।

খালি পায়ে হেঁটে চলে
গায়ে নেই জামা,
সূর্যিটা যেন এই
লোকদের মামা।

দিনে গা গরম রাখে
সূর্যের তাপে,
রাত হলে ঠাণ্ডায়
ঠক ঠক কাঁপে।

অসহায় মানুষের
কত ব্যথা মনে,
শীত তুমি ফিরে যাও
চলে যাও বনে।