‘মিলিটারি ক্যাম্পের গুপ্তচর’ বইটি পড়ে দেশের প্রতি ভালোবাসা ও মুক্তিযোদ্ধাদের স্বদেশ প্রেম চোখের সামনে ভেসে ওঠে। লেখক আবদুল খালেক ফারুক সহজ সরল ভাষায় প্রতিটি গল্প উপস্থাপনায় দেখিয়েছেন নিজের সহজাত মুন্সিয়ানা। প্রতিটি গল্পতেই মিশে আছে দেশ স্বাধীনের সেই সময়ের রক্তমাখা ইতিহাস। উঠে এসেছে উত্তরবঙ্গের মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীনের জন্য- তরুণ ও কিশোরদের আত্মদান। দেশের প্রতি ভালোবাসা। কুড়িগ্রামের প্রতি লেখকের ভালোবাসার বহিঃপ্রকাশ, যে কারো মনে দাগ কাটবে এই বইটি পড়ে। দেশ স্বাধীনের সময়কালে কুড়িগ্রাম জেলার বিজয় অধ্যায়ের তথ্যসমৃদ্ধ প্রতিটি গল্প। পাঠককে ঘুরিয়ে নিয়ে আসবে ১৯৭১ সালের সেই রক্তমাখা দিনগুলোয়। সব গল্পেই মিলবে ১৯৭১ সালের সেই কালো অধ্যায়ের করুণ ইতিহাস। গল্পে গল্পে উঠে এসেছে সেই সব দিনের কথা। ‘মিলিটারি ক্যাম্পের গুপ্তচর শিরনামের গল্পে কোনো এক জাগায়, লেখক লিখেছেন। ‘যুদ্ধ আর কত দিন থাকপে? হামার কিছু ভালো নাগে নারে।’ বাচ্চু প্রশ্ন করে আলমকে। মনে হয় যুদ্ধের গতিপ্রকৃতি সবই তার জানা। ‘একটু সবুর করো। মজিদ ভাইরা পাক আর্মিদের খতম করলে হেনে দেশ স্বাধীন হবিনি।’ নিমক শপথ গল্পে লেখক লিখেছেন ‘ওস্তাদ, ট্রেনিং ক্যাম্পে আমরা মুজিবনগর সরকারের মন্ত্রী কামরুজ্জামান স্যারের কাছে নিমক শপথ করেছিলাম। তিনি বলেছিলেন, বাবা যদি শত্রু হয়, তাহলেও ছাড় পাবেন না। আপনি কী সেই নিমক শপথের কথা ভুলে গেছেন?
গাড়িয়াল গল্পে লেখকের কলমে উঠে এসেছে এক করুণ গল্পগাথা।
দাফনের সময় শত্রুদের আসতে দেখেই লাশ ফেলে পালাতে হয় মুসল্লিদের। অবশ্য জলিলের বাবা গেলেন না। কবরের পাশে ঠায় দাঁড়িয়ে রইলেন। শত্রুরা নানা রকম সাবধান বাণী দিয়ে কিছুক্ষণ পরে চলে গেল। হয়তো লুটতরাজে অংশ নেয়ার তাড়াও ছিল তাদের। লেখক প্রতিটি গল্পে তুলে ধরেছেন দেশ স্বাধীনের কথা ও বীর সেনাদের কথা। বইটির প্রতিটি গল্প পড়তে চাইলে এবং নিখাঁদ মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাইলে পড়তে পারেন এই বইটি। বইটি উপহার দিতে পারেন আপনাদের প্রিয়জনকে।
নতুন প্রজন্মকে জাগিয়ে তোলার জন্য এই বইটি পড়তে দিতে পারেন স্কুল, মাদরাসা, কলেজপড়ুয়া ছাত্র ও আপনার আদরের প্রিয় সন্তানের হাতে। বইটিতে গল্প রয়েছে মোট পাঁচটি।
বইয়ের ধরন, মুক্তিযুদ্ধবিষয়ক, শিশু-কিশোর গল্পের বই। বইয়ের নাম। মিলিটারি ক্যাম্পের গুপ্তচর।
বইয়ের লেখক : লেখক সাংবাদিক, আব্দুল খালেক ফারুক।
বইটি প্রকাশিত হয়েছে, বাবুই প্রকাশনী থেকে।
মূল্য : ১৫০ টাকা মাত্র।
প্রকাশকাল, ফেব্রুয়ারি ২০২১ সাল।
‘মিলিটারি ক্যাম্পের গুপ্তচর’ বইটি পড়ে দেশের প্রতি ভালোবাসা ও মুক্তিযোদ্ধাদের স্বদেশ প্রেম চোখের সামনে ভেসে ওঠে। লেখক আবদুল খালেক ফারুক সহজ সরল ভাষায় প্রতিটি গল্প...
