নতুন বছর নতুন ক্লাসে
নতুন বইয়ের গন্ধ,
কাব্য ছড়ায় স্বপ্ন গড়ায়
দূর করে দেয় দ্বন্দ্ব।
নতুন ক্লাসে নতুন ক্লাসে
নতুন খেলার সাথী,
নতুন সুরে হৃদয় কোণে
আলোর কাব্য গাঁথি।

নতুন ক্লাসে নতুন সাজে
নতুন স্যারের পড়া,
ঘরে বসে শিখবো বসে
মজার মজার ছড়া।
সময়মত মায়ের হাতে
মজার খাবার খাবো,
বন্ধুবান্ধব সবাই মিলে
ইশকুলে রোজ যাবো।

সুরের তানে আপন প্রাণে
ক্লাসের পড়া পড়ব,
শিক্ষা দীক্ষায় সুসজ্জিত
জীবনটাকে গড়ব।