নতুন মানে নতুন করে স্বপ্নগুলো বোনা,
নতুন আশার আলো মনে নতুন আনাগোনা।
ব্যর্থতাকে ভুলে গিয়ে সামনে আবার হাঁটা,
সফলতার পথ বিজয়ে থাকবে অনেক কাঁটা।
নতুন বছর নিয়ে আসুক নতুন স্বপ্ন সুখ,
আনন্দতে হেসে থাকুক সব মানুষের মুখ।
নতুন আলোই বেরিয়ে আসুক নতুন উদ্ভাবন,
নতুন সালে থাকুক বেশি উল্লসিত মন!