হতে পারি আমরা পাখি
ছড়ায় ছড়ার কাব্যে;
পাখি হলে পাখি প্রেমিক
প্রতিদিনই ভাববে।

হতে পারি সাদা গোলাপ
শান্তি সুখের বাক্যে;
গাঁয়ের লোকের শান্তি এনে
ভাঙতে পারি রাগ কে।

হতে পারি শান্ত পাহাড়
নির্জনতার সুখটা;
ভালোবেসে পুলকিতে
ভরতে পারি বুকটা।

হতে পারি ঝরনাধারা
চপলতায় হাঁটতে;
রুক্ষ বুকের তৃষ্ণা মেটাই
বিষাদ পারি কাটতে।