মন ফড়িংটা আজকে দারুণ
নাচে তা তা থই,
ফুল কলিদের গুঞ্জরণে
করে রে হইচই।
আলপনা রঙ তুলি দিয়ে
আঁকি তারই ছবি,
টাপুরটুপুর বৃষ্টি দেখে
লুকায় দিনের রবি!
রঙধনু সাত রঙে বিভোর
মনটা উদাস হয়,
তনু মনে সারাক্ষণই
তারই কথা কয়।
পত্র পাতার সুর তুলে যায়
তারই গানে গানে,
ঘুমটা আমার যায় ভেঙে যায়
পাখির কলতানে।
