ফেব্রুয়ারির সেই ইতিহাস
মনে সবার আছে
একুশ তারিখ পরিচিত
বিশ্ববাসীর কাছে।
রফিক শফিক শহীদ হলেন
নাম অজানা কত?
বীর বাঙালি ভয়ের কাছে
হয় না কভু নত।
বায়ান্নতে ভাষার জন্য
লড়াই অনেক করে
কত মানুষ জীবন বিলায়
বাংলা ভাষার তরে।
ফেব্রুয়ারির একুশ তারিখ
রাজপথে তাই সবে
সবার মুখে একই বুলি
আনতে বিজয় হবে।
শত্রু সকল রুখে দিয়ে
পেলাম প্রিয় ভাষা
এমন বিজয় পেয়ে সবার
মনে সুখের বাসা।
