পাখপাখালি ডাকছে বসে
কৃষ্ণচূড়ার বাগে,
ফেব্রুয়ারির একুশ তারিখ
সব একুশের আগে।
গুনগুনিয়ে খোকা খুকি
গাইছে ভাষার গান,
যেই ভাষাতে রফিক শফিক
করছে জীবন দান।
যেই ভাষাতে মা ডেকেছি
আর ডেকেছি বাবা,
এমন মধুর ভাষা খোঁজে
আর কি কোথাও পাবা?
মায়ের ভাষার বর্ণমালা
হৃদয় বেয়ে ছোটে।
ফেব্রুয়ারির একুশ এলেই
ঝলমলিয়ে ওঠে।
