ভুঁড়িওয়ালা ভূতটা
হেঁটে যায়, হেঁটে যায়,
ছন্দটা তালে-তাল
পেট তার নেচে যায়।
ভয় পেয়ে প্রজাপতি
পাখি সব উড়ে যায়।
ভুঁড়িওয়ালা ভূতটা
হেসে যায়, হেসে যায়,
লোভে ভরা চোখ তার
জ্বলে যায়, জ্বলে যায়।
ছন্দটা তালে-তাল,
মুখ তার খেয়ে যায়।
উপোষ ভূতেরা সব,
কেঁদে যায়, কেঁদে যায়।
