আকাশ ভরা তারার মেলা
সাগর বুকে ঢেউয়ের খেলা।
শিশুর মনে হাজার দোলা
স্বপ্নে বিভোর আত্মভোলা।

উড়ছে পাখি মেলে ডানা
কোথায় যাবে নেইতো জানা।
শিশুর মনে এই ভাবনা,
তাকে কেন উড়তে মানা।

শুনবে না সে কোনো নিষেধ
থাকবে না আর কোনো বিভেদ।
পাখির মতো উড়বে সদা,
মানবে না সে কোনো বাধা।

বিশ্ব মাঝে উড়ে উড়ে
ঘুরবে সারা ভুবন জুড়ে।
দিগন্তের ওই দিকের শেষে
আকাশ এসে যেথায় মেশে।