মোবাইল তুমি নিয়েছো কেড়ে
নিদ্রা সুখের স্বাদ
মোবাইল তুমি বসেছো পেতে
টাকা লোটার ফাঁদ।
মোবাইল তুমি মায়ের বকুনি
বাবার তিরস্কার
মোবাইল তুমি পকেট খালির
অবাক আবিষ্কার।
মোবাইল তুমি ছেলে-মেয়ের
কাড়ো রাতের ঘুম
মোবাইল তুমি জীবনে মিশেছো
দিয়েছো দুখের ধূম।
মোবাইল তুমি কেড়ে নিয়েছো সবার
চোখের জ্যোতি।
মোবাইল তুমি উপকারের চেয়ে
বেশি করেছো ক্ষতি।