কেমন হতো পাখি হলে
কিংবা ধর নদী,
পাল্লা দিতাম ঘুড়ির সাথে
থাকত ডানা যদি!
ফুল হলে ভাই সুবাস দিতাম
গাছ হলে ভাই ফল,
পাহাড় হলে ঝরনা হতাম
সাথে শীতল জল।
কলম হলে লিখতে আমায়
সুখে এবং দুখে;
ইচ্ছে মনের একটি শুধু
থাকুক সবাই সুখে...
কেমন হতো পাখি হলে
কিংবা ধর নদী,
পাল্লা দিতাম ঘুড়ির সাথে
থাকত ডানা যদি!
ফুল হলে ভাই সুবাস দিতাম
গাছ হলে ভাই ফল,
পাহাড় হলে ঝরনা হতাম
সাথে শীতল জল।
কলম হলে লিখতে আমায়
সুখে এবং দুখে;
ইচ্ছে মনের একটি শুধু
থাকুক সবাই সুখে...