বাংলা আমার রাষ্ট্রভাষা
আমার মুখের বুলি,
‘রাষ্ট্রভাষা’ এই দাবিতেই
বিঁধলো কত গুলি।

ভাষার তরে পথে পথে
জীবন দিলো যারা,
একুশ এলে স্মরণ করি
ভাষাশহীদ তারা।

সালাম, সালাম হাজার সালাম
বীর শহীদের তরে,
বাংলা ভাষার জন্য যাদের
বুকে রক্ত ঝরে।

বাংলা হলো রাষ্ট্রভাষা
করলো আদেশ জারি,
মাগো, তোমার মুখের ভাষা
ভুলতে কি আর পারি!

শহীদ মিনার ফুলে ভরে
একুশ ফিরে এলে,
শপথ করে শত হাজার
দুঃখী মায়ের ছেলে।