গাছে গাছে আমের মুকুল
মৌ মৌ তার গন্ধ
মৌমাছিও ছড়া শোনায়
কী যে মধুর ছন্দ।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায়
আগুন লাগার ধুম
খোকা ঘুমায়, খুকি ঘুমায়
গল্প... দাদুর চুম।
ঘুমের ঘোরে একলা খোকা
ভূতের স্বপন দ্যাখে
গভীর রাতে শেয়াল মামা
হুক্কা... হুয়া ডাকে।
দিনের বেলায় সেই শেয়ালে
লুকিয়ে কোথায় থাকে
গভীর রাতে আবার কেন
হুক্কা... হুয়া ডাকে?
এসব ভেবে খোকন সোনা
পায় না কোনো কূল
ইচ্ছে পাখি উড়ে উড়ে
ছিঁড়ে ভূতের চুল।।
