বাংলা আমার মায়ের ভাষা
মহান রবের দান,
একুশ এলে গাইতে থাকি
বাংলা ভাষার গান।

বাংলা আমার মায়ের ভাষা
অর্জনে যায় প্রাণ,
সবুজ ঘাসে আজো ভাসে
তাজা খুনের ঘ্রাণ।

বাংলা আমার মায়ের ভাষা
রক্ত দিয়ে কেনা,
রফিক সালাম বরকত জব্বার
তাদের কাছে দেনা।

বাংলা আমার মায়ের ভাষা
প্রভুর সেরা দান,
জীবন দিয়ে আমরা সবাই
রাখব ভাষার মান।