বাংলা ভাষা ভাষার সেরা
এই পৃথিবীর পরে
গান কবিতা ছড়া গানে
শুনছি জনম ভরে।

বাংলা ভাষা মাতৃভাষা
মাকে মনে পড়ে
গাঁয়ের সরু পথটি বেয়ে
খোকা ফেরে ঘরে।

বাংলা ভাষা প্রজাপতির
রূপের রাঙা পাখা
পাখ-পাখালির কিচিরমিচির
নিত্য বেঁচে থাকা।