একুশ আমার মায়ের দোয়া
বাংলা বলার মন্ত্র,
একুশ আমার আবেগগুলো
প্রকাশ করার যন্ত্র।

একুশ আমার শক্তিশালী
বর্ণমালার অস্ত্র,
একুশ আমার শহীদ ভাইয়ের
রক্তে ভেজা বস্ত্র।

একুশ আমার রক্তে লেখা
স্বীকৃত এক পত্র,
একুশ আমার যুগ মহাযুগ
যুগান্তরের ছত্র।