বাংলা ভাষা সবার সেরা
আমার মায়ের মুখের
বাংলা ভাষা প্রাণের ভাষা
অনেক অনেক সুখের।

বাংলা ভাষা ধনী-গরিব
কৃষক, মজুর জেলের
বাংলা ভাষা শিক্ষা গুরু
এবং ছেলে পেলের।

বাংলা ভাষা ছড়া, গল্প,
কবিতা ও গানের
বাংলা ভাষা ভীষণ দামী
রক্ত এবং জানের।