ভালো মানুষ, শান্ত মানুষ, ভদ্র মানুষ ঢেরÑ
কোন্ পূজাতে লাগে এদের মর্ত্য?ে
শত্রু যখন ঘরে ঢোকে, পাই তখনই টের,
ইঁদুরগুলো পালিয়ে গেছে গর্তে।
গুটি কয়েক দস্যু এসে করতেছে হামলা,
পালাচ্ছে সব লেজ তুলে দল বেঁধে;
উজাড় হয়ে গেল শহর, উজাড় গোটা গাঁ,
কাউকে কোথাও পাবে না কেউ কেঁদে!
প্রতি অঙ্গে বাসা বেঁধে রক্ত চোষে জোঁক,
পুঁজিবাদী শকুনরা খায় কলজে;
শান্তশিষ্ট মানুষগুলোর তাও খোলে না চোখ,
তাও গেল না গোবেচারার ভোল যে।
এত ভালো, এত শান্ত, এত ভদ্র নয়,
চাই সে মানুষ, বাঘের অধিক বাড়Ñ
মড়িখেকো শেয়াল যদি দুয়ারমুখো হয়,
হালুম বলে ভেঙে ফ্যালে ঘাড়।
