পড়ার টেবিলে বসা। বইপত্র ইতস্তত ছড়ানো-ছিটানো। পছন্দের কলমগুলো গড়াগড়ি খাচ্ছে এদিক-সেদিক। স্কুলব্যাগটি পড়ে রয়েছে হেলায়। দেখে মনে হবেÑ মায়ের দুরন্ত ছেলের অপরিপাটি অঙ্গন। চারিদিকে লেপ্টে রয়েছে অবহেলা আর অযতœ । গোছগাছের যেমন চিহ্ন নেইÑ তেমনি নেই তাগিদও।
আমার সামনে উন্মুক্ত বই। দৃষ্টি নিবন্ধ বইয়ের পাতায়Ñ অপলক। এক ধ্যানে তাকিয়ে আছিÑ যেন ডুবে গেছি পাঠের সমুদ্রে। অথচ না, আমার মন নেই পড়ার টেবিলে। নিরন্তর ছুটে চলা মন সেঁটে নেই বইয়ের পাতায়। ছুটে চলছে অবিরামÑ কিন্তু লক্ষ্যহীন। কখনো ভেসে বেড়াচ্ছে কূলহীন অথচ ঢেউ তোলা নদীর বুকে। স্থির হয়ে দাঁড়াতে পারছে না এক দণ্ড! ক্লান্ত অবিশ্রান্ত মন তাই আর্তনাদ করে ওঠেÑ কোথায় আমি এবং কেন? কোন সে ঠিকানা যেখানে আমার আশ্রয়Ñ সব অবসাদের পরিসমাপ্তি? জীবনের এতটা পথ পাড়ি দিয়ে, এতটা লগ্ন নিঃশেষে আমার প্রাপ্তি কতটুকু? কতটা আমার অর্জন? ব্যর্থ মন উত্তর খুঁজে পায় না!
জীবনপথের বাঁকে-মোড়ে, অনিশ্চিত যাত্রার সামান্য বিরতিতে কত শত মানুষের সাথে দেখা-চেনা-পরিচয়, আলাপ-সালাপ। ক্ষণিকের সাক্ষাতে আপন করে নেয়া অজান্তেই। মুহূর্ত কয়েকের কথাবার্তায় যোজন যোজন দূরত্ব ঘুঁচে গিয়ে অদৃশ্য বন্ধনে আবদ্ধ হওয়া। অল্প সময়ের দৃষ্টি বিনিময়ে কত কথা কয়া। কত স্বপ্ন বোনা অনিশ্চিত সেই সম্পর্কের টানে। কালাবর্তনে সৃজিত পারস্পরিক এই মত্ততা ভুলিয়ে দেয় আপন সত্তাকেও। কিন্তু হঠাৎ ঝড়ো হাওয়ায় তছনছ হয়ে যায় সবÑ যেন অনিবার্যভাবেই। প্রিয় মুখগুলোও ঝাঁপসা হয়ে আসে। মনে পড়ে না হাসিমুখে বলা কথাগুলোওÑ রাগ ও অভিমানের ‘হৃদয় তোলপাড় করা’ স্মৃতিগুলোও!
স্মৃতিকাতর মনে আজ নারকীয় শূন্যতা। নিঃসঙ্গতার এই বিমর্ষ মুহূর্তে পাশে নেই কেউই। নৈঃসঙ্গ্যবোধ তাই বারবার বলে উঠেÑ বরং চিৎকার করে জানিয়ে দেয়, যা কিছু অতীত, আজো যার বিদ্যমানতা, আরো যা ঘটবে আগামীতেÑ সবই মরীচিকা। ধুধু মরুর বুকে ক্লান্ত মুসাফিরের চোখে বালিকণা যেমন পানি বলে মনে হয়Ñ আমাদের ক্ষণিকের এই সম্পর্কও তেমন। এ যেন চলার পথে হঠাৎ জিরিয়ে নেয়াÑ যাতে সাময়িক স্বস্তি এলেও মেলে না স্থায়ী শান্তি। আসলে ধূলির দুনিয়ায় সৃষ্টিকুলের অবারিত তরঙ্গে আপন কেউ নেই। বরং আপন ভাবাটাই ভুল। চোখ বুজে এলে, বুকের উঠা-নামা থেমে গেলে অতি কাছের মানুষও হয়ে যায় পর। দু’দিনের অশ্রু বিসর্জনের পর নেমে আসে বিস্মৃতি।
পড়ার টেবিলে বসা। বইপত্র ইতস্তত ছড়ানো-ছিটানো। পছন্দের কলমগুলো গড়াগড়ি খাচ্ছে এদিক-সেদিক। স্কুলব্যাগটি পড়ে রয়েছে হেলায়। দেখে মনে হবেÑ মায়ের দুরন্ত ছেলের অপরিপাটি অঙ্গন। চারিদিকে লেপ্টে...
