দীপ্ত পায়ে এগিয়ে চলা যুবক
আকাশ ছোঁয়া স্বপ্ন তোমার বুকে,
বিশ্ব জয়ের ছবি তুমি আঁকো
তারই ছায়া তোমার চোখে মুখে।
পথটি তোমার সহজ তো নয় মোটেও
সাহস নিয়ে চলতে হবে তবু,
সাত সমুদ্র পাড়ি দেওয়া নাবিক
হাল ছেড়ো না হাল ছেড়ো না কভু।
তোমার পানেই চেয়ে আছে জাতি
তুমিই পার বিজয় এনে দিতে,
বাধার পাহাড় টপকাতে যে হবেই
ভুল করো না সাহস বুকে নিতে।
অমানিশা দূর হবে দূর হবে
ভোর হবে ঠিক নিয়ে আলোর বান,
আলোর দিশা তুমিই দিতে পার
কণ্ঠে তোমার দিগি¦জয়ের গান।