সময়ের পালাবদলের সাথে সাথে মানুষ হারিয়ে ফেলছে অতীত জীবনের সুখের আবির। জেগে উঠছে আধুনিক সভ্যতার সংস্কৃতি। হারিয়ে ফেলছে জীবনের সুখশান্তি। দুনিয়াতে শুধু বেঁচে থাকাটাই বিলাসিতাÑ এমনটা কিন্তু একদমই নয়। আবার জীবনটা জন্ম হয়েছে শুধু মৃত্যুর জন্য এমনটাও নয়।
এই জীবনটা অতি সংক্ষিপ্ত। ‘জীবন’ নামক শব্দটি আমার দেহ থেকে সমাপ্তি ঘটবে, তবে সমাপ্তি ঘটার আগে জীবনকে উপভোগ করুন, সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ দিয়ে।
মানুষ টাকা দিয়ে সুখ কিনতে চায়! টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে মানুষ নিজের মাথায় নিজে বন্দুকের গুলি ‘বলি’ করত না। নিজের গলায় নিজে রসি বেঁধে ঝুলত না। নিজের জীবন কখনো পালিয়ে বেড়াত না সুন্দর পৃথিবীর আলোর ভুবন ছেড়ে।
জীবনকে অধ্যয়ন করুন অতীতের ঐতিহ্য সামনে রেখে। যেখানে ছিল মানুষের পরমতসহিষ্ণুতা নিয়মতান্ত্রিক ভালোবাসার বহিঃপ্রকাশ। ছিল একে-অন্যের সহানুভূতি প্রদর্শন। ছিল মানুষ্যত্ববোধ।
টাকার কাছে মানুষের সুখ এবং মানুষ্যত্ববোধ কোনোটাই নেই। বিশ্বাস হয়নি তো? তাহলে উপলব্ধি করুন এবং বাস্তবে মিলিয়ে দেখুনÑ জীবনের কিছু ক্ষেত্রে আগ বাড়িয়ে চলতে হয়; দেখতে হয় অন্যের জীবন ইতিহাসের সূচনালগ্ন থেকে শেষলগ্ন। খেটেখাওয়া মানুষ বলা হয় গরিব-মধ্যবিত্ত পরিবারের ছেলেদের দিন যত বাড়ে, তাদের আত্মসম্মানবোধ আর বিবেক গাঢ় হতে থাকে, আর এই আত্মসম্মানবোধ আর বিবেক উচ্চবিত্ত (টাকাওয়ালা) ফ্যামিলির ছেলেমেয়েদের অনেক কম দেখা যায়, আর সেখানে সুখ নেই। যা আছে সবটুকু জুড়ে অহঙ্কারের দাপট, হীনম্মন্যতার মলাট।
জীবন চলার পথে দুঃখ আসবে না এমনটা নয়। দুঃখ আসবে। তবে দুঃখ তো তখন আসবে যখন আপনার বিশ্বস্ত মানুষ অবিশ্বাসের আশ্রয় নেয়, কথা দিয়ে রাখে না; বিপদের সময় আপন মানুষগুলোকে কাছে পাওয়া যায় না। এগুলোকেই দুঃখ বলে। কিন্তু; যদি মনে করেন আপনার কাছে টাকা না থাকার কারণে দুঃখ চলে এসেছে তাহলে ভুলের স্বর্গে বসবাস আপনার। আপনার সুখ কখনোই আসবে না। কখনোই না। যেটুক সুখ আসবে তা শুধু কিছু সময়ের জন্য; কিছু সময়পর আর সে সুখটুকুও পাবেন না। কারণ, টাকাতে সুখ নেইÑ সুখ আছে মনের প্রশান্তি এবং অপরের স্নিগ্ধ ভালোবাসায়।
তাই বলিÑ জীবনকে উপভোগ করুন, আনন্দ, সুখ-দুঃখ দিয়ে। মন আকাশের রঙ বদলান। রঙধনুতে ছেয়ে দিন আপনার মন। দেখবেন, আপনি নামক রঙধনুর দিকে সবাই তাকিয়ে থাকবে আর আপনার প্রশংসার বাহার ছড়িয়ে দেবে নীল আকাশের এ প্রান্ত থেকে অপর প্রান্তে।
আপনাকে বলি, জীবন চলার মাঝে কখনো ভেঙে পড়বেন না। কখনোই না। আপনি তো জীবন রাঙানো দার্শনিক। জীবনটা উবে যাবে জোয়ার ভাটাতে নিশ্চুপ দ্বীপে খরতাপ মরুভূমির মতো এমনটা নয়। জোয়ার-ভাটাতে পাখপাখালির কিচিরমিচির কলরব থাকবে; পাখপাখালির কিচিরমিচির কলরব আপনাকেই এনে দিতে হবে। তবে-ই খাতির জমবে এ জীবনের প্রতিকূলতার প্রতিকূলের সত্য বাণী এবং মিথ্যা অপবাদের নিন্দা প্রতিবাদে। সংক্ষিপ্ত জীবন উপভোগ করুন সততা, পরমতসহিষ্ণুতা, আনন্দ; সুখ-দুঃখ দিয়ে।