সবুজ পাতার আড়ে বসে
ডাকছে ঝিঁঝি পোকা
লাঠির মাথায় আঠা মেখে
ঘুরছে ছোট খোকা।

‘ও খোকা তুই ঘুরিস কেন
লাঠি হাতে নিয়ে?’
একে একে প্রশ্ন করে
ময়না, শালিক, টিয়ে।

বলল খোকা, লাঠি দিয়ে
ধরব পোকা ঝিঁঝি
সবাইকে আজ দেখিয়ে দেবো
ঝিঁঝি ধরা ইজি।

ঘোড়া এসে বলল তাকে
দুলিয়ে মাথার কেশ,
তোমার কাছে নিছক খেলাÑ
ঝিঁঝির জীবন শেষ।