বৈশাখী ঝড় আসছে ধেয়েÑ
গাছের নাচন দেখছি চেয়ে
ঝরছে পাতা
উড়ছে ছাতা
ছুটছে গরু-কুকুর,
ঝড়ের তোড়ে
হাওয়ায় ওড়ে
খেলনা বাড়ি খুকুর।

খোকার ছাগল ডাকছে জোরে
ঝড়টা বুঝি আসছে দোরে
আয় ছুটে আয় খোকাখুকু
আয়রে ফিরে ঘরে,
ঘরের খুঁটি কাঁপছে বেদম
কালবোশেখি ঝড়ে।