দুখের পাহাড় বেয়ে
স্বপ্নসাগর নেয়ে
ঈদ এলো ওই ঈদ
ভীষণ রকম খুশির বানে
কাঁপছে সকল হৃদ!
মন খারাপের দিন
যাক হয়ে রঙিন
সবাই মিলে হেসে খেলে
কাটুক সারাদিন।
বানভাসিদের ঘরেও
ফুটুক খুশির ফুল,
তাদের পাশে দাঁড়াই এসো
রেখে বিভেদ ভুল।
নিজের খুশিটাকে যদি
বিলাই সবার মাঝে
শূন্য হৃদয় উঠবে ভরে
দারুণ কারুকাজে।
