ঈদ মানেতো সবার ঘরে
বহে খুশির ধারা,
কারো আবার ঈদ উদযাপন
নতুন জামা ছাড়া।
ঈদেও দিনে কোলাকুলি
ধনী গরিব ভুলে,
ভাইয়ের মতো বার্তা ধারণ
করে সবার দিলে।
ঈদ পেয়ে কেউ আনন্দিত
কারো মলিন মুখ,
টানাটানির সংসারে হায়
নেমে আসে দুখ।
নতুন জামা না হলে কি
ঈদ আনন্দ হয়
তবু সবার মনে মনে
ঈদেও খুশি বয়।
