কোরবানি নয় কালো টাকায়
লোক দেখানো শেয়ারে
কোরবানি হোক হালাল টাকায়
আল্লাহ, নবীর পেয়ারে।
কোরবানি কি ছেলেখেলা
কিংবা ম্যাজিক ছুমন্ত-
আত্মত্যাগের সুবাস মেখে
জাগুক ঈমান ঘুমন্ত!
না হয় যেনো বঞ্চিত কেউ
রেখো দুঃখীর খেয়াল
কোরবানির শিক্ষা দিয়ে
গড়ো নীতির দেয়াল।
