ত্যাগ-মহিমার বার্তা নিয়ে
একটি বছর পরে
ফিরে এলো ঈদুল আজহা
মুসলমানের ঘরে।
মুসল্লিরা খোশ মেজাজে
ঈদের নামাজ শেষে
কোরবানি দেয় খোদার নামে
নিজ বাড়িতে এসে।
রক্ত-গোশত পৌঁছে নাতো
মহান রবের কাছে
দেখেন তিনি, কার হৃদয়ে
আল্লাহভীতি আছে।
দীনদুঃখীদের আদর করে
নাও গো কাছে টানি
ইব্রাহিমের মতো সবাই
দাও পশু কোরবানি।
