আমলকী খুব পরিচিত একটি ফল। গ্রীষ্মকালে রাস্তায় ও হাটেবাজারে বিক্রেতাদের ভ্যানে এই ফল দেখা যায়। শীতকালেও পাওয়া যায়।
আমলকীর ইংরেজি নাম Amla. এটির বৈজ্ঞানিক নাম Phyllanthus emblica. এটিকে অনেকে Indian gooseberry বলে থাকে।
আমলকী গাছ বাংলাদেশ, ভারত, চীন, কম্বোডিয়া হংকং, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়।
এটি ভিটামিন ‘সি’র প্রধান বা প্রথম উৎস। পুষ্টিবিজ্ঞানীদের মতে, আমলকীতে পেয়ারার চেয়ে তিন গুণ কাগজি লেবুর চেয়ে ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। কমলার চেয়ে ২০ গুণ, আপেলের চেয়ে ১২০ গুণ, আমের চেয়ে ২৪ গুণ ও কলার চেয়ে ৬০ গুণ ভিটামিন সি রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দু’টি আমলকী খেলে তার সারা দিনের ভিটামিন ‘সি’র চাহিদা পূরণ হয়।
আমলকী খেলে মুখের রুচি বাড়ে। স্কার্ভি বা দাঁতের রোগ সাড়াতে টাটকা আমলকীর কোনো জুড়ি নেই। এ ছাড়া পেটের পীড়া, সর্দি কাশি, রক্তহীনতা, লিভার আর জন্ডিস রোগের জন্যও উপকারী। আমলকীর রস চুলের গোড়া শক্ত করে। চুল ওঠা ও চুল পাকা বন্ধ করে।
আজ থেকে প্রতিদিন একটি করে আমলকী আমরা খেতে পারি।