ফুল মহা মহিম আল্লাহ তায়ালার এক অনন্য মনোমুগ্ধকর সৃষ্টি। ফুলের তুলনা অন্য কিছুর সাথে চলে না। ফুলের রূপ, রঙ আর সুবাসে মনটা ভরে যায়। মনের কোণে উঁকি দেয় এক অনাবিল ভালো লাগা-ভালোবাসা। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফুলের তুলতুলে নরম গা, রঙিন পাপড়িগুলো কতই না মনলোভা! দেখলেই ধরতে মন চায়। হাতে নিয়ে সুবাস নিতে মনটা আঁকু পাঁকু করে।
ফুলের মতো এত সুন্দর আর কিছু পৃথিবীতে হয় কি না সন্দেহ! পৃথিবীর নানান দেশে হরেক রঙ-রূপ-গন্ধের ফুলের দেখা মেলে। কোনোটা দেখতে সাদা, কোনোটা গোলাপি, কোনোটা হলুদ, কোনোটা লাল। একটা না একটা আকর্ষণীয় রঙ ফুলের গায়ে থাকবেই। ফুলের জন্মই হয় রঙ ছড়ানোর জন্য। তাই তো কোনো ফুল রঙহীন হয় না। ফুলের মতোই বিচিত্র ফুলগাছগুলো। কোনোটা কাঁটাওয়ালা, কোনোটা কাঁটাহীন, কোনোটা লতানো, কোনোটা অন্য গাছের গায়ে পাতানো, কোনো গাছ লম্বা, কোনোটা বেঁটে, কোনো গাছ সবুজাভ, কোনোটা মেটে।
ফুল ফোটে মানুষকে তার সৌন্দর্য বিলায়, মন ভালো করে, মনের কোণে মিষ্টি অনুভূতি তৈরি করে। তুলতুলে পাপড়ির ছোঁয়ায় মনটা ভরিয়ে তোলে। ফুল মানুষকে নিঃস্বার্থ হতে শেখায়। কারণ ফুল তার সুবাস বিলায় নিঃস্বার্থভাবে। ফুলের রূপের মুগ্ধতার ঘোর সহজে কাটে না। হৃদয় কোণে থেকে যায় মুগ্ধতার রেশ। ফুল তার ফোটা কলির মতো মানুষের মনে ফোটায় হরেক রকম কথার কলি। সেই কথাগুলো ব্যক্ত করতে মানুষ তখন ব্যস্ত হয়ে ওঠে। হাতে তুলে নেয় কাগজ-কলম। এরপর ফুলকে নিয়ে ঝটপট লিখে ফেলে একটি তুলতুলে ছড়া কিংবা মনকাড়া কোনো কবিতা নয়তো হৃদয়কাড়া কোনো গল্পকথা। ফুলের সংস্পর্শ মানুষের মন থেকে দূর করে দেয় সব মান-অভিমান, দুঃখ-কষ্ট আর মগ্ন করে রাখে তার রূপের অপার মুগ্ধতায়।
ফুল প্রিয়জনের জন্য এক উপহার অতুল। ফুলের জন্য মুখিয়ে থাকে প্রিয় বন্ধুরা। ফুলের দিকে অপার মুগ্ধ চাহনিতে তাকিয়ে থেকে কেটে যাবে কিছুক্ষণ। একটি ফুলের চেয়ে সুন্দর উপহার আর হয় না। ভালোবাসা প্রকাশের অনন্য উপকরণ এই ফুল। ফুলের সুবাসে ভরে ওঠে ঘরের পরিবেশটা।
ফুলকে নিয়ে লিখতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যাবে তবুও ফুলের বর্ণনা শেষ হবে না। ফুল এমনই এক বস্তু যার প্রতি সবসময় থাকে হৃদয়ের টান। মুগ্ধতায় হারিয়ে যেতে ফুলের সাথে মিশে যাও।
ফুল মহা মহিম আল্লাহ তায়ালার এক অনন্য মনোমুগ্ধকর সৃষ্টি। ফুলের তুলনা অন্য কিছুর সাথে চলে না। ফুলের রূপ, রঙ আর সুবাসে মনটা ভরে যায়। মনের...
