স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি (ঝএওঊ) রিপোর্ট, ২০২২ অনুযায়ী বিশ্বের ১.৯ বিলিয়ন মুসলিম জনগোষ্ঠী ২০২১ সালে খাদ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, ভ্রমণ ও মিডিয়া খাতে ২ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। এই ব্যয় পূর্ববর্তী বছরের থেকে ৮.৯ শতাংশ বেশি। ২০২৫ সালের মধ্যে ক্রমান্বয়ে এই ব্যয় ২.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান বৃদ্ধির ধারার সাথে সাথে ইসলামিক ইকোনমির আকার বড় হচ্ছে। যখন কোনো মুসলিম ধর্মীয় বাধ্যবাধকতা হিসেবে হালাল খাবার, পণ্য বা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা পছন্দ করে, একই সাথে একজন অমুসলিমও স্বাস্থ্যবিধি, স্যানিটেশন, গুণমান ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে হালাল পণ্য বা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতি ঝুঁকছে। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে সাম্প্র্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বিশ্বব্যাপী এর দক্ষতা প্রমাণ করে সম্ভাবনার নতুন সূচনা করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থা দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মোট আমানতের ২৭ শতাংশ এবং মোট বিনিয়োগের ২৮ শতাংশ এখন ইসলামিক ব্যাংকিংয়ের নিয়ন্ত্রণে। বর্তমানে আমাদের দেশে ১০টি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক ছাড়াও ২৫টি কনভেনশনাল ব্যাংক পৃথক শাখা বা উইন্ডোর মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সেবা দিচ্ছে।

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, কনভেনশনাল ব্যাংকিংয়ের পাশাপাশি ২০০৩ইং সাল থেকে দু’টি শাখার মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে, যার একটি ঢাকার মহাখালীতে এবং অপরটি সিলেটের লালদীঘির পাড়ে অবস্থিত। ‘প্রিমিয়ার তিযারাহ্’ ব্র্যান্ডের আওতায় শরিয়াহ নীতির আলোকে আমানত গ্রহণ ও বিনিয়োগ ব্যবস্থাপনার ফলে উক্ত শাখা দু’টি উত্তরোত্তর ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এবং প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পঁচিশটি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করা হয়েছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই উইন্ডোগুলোতে আমানত সংগ্রহের পাশাপাশি বিনিয়োগ সেবা এবং বৈদেশিক বাণিজ্য সেবাও চালু রয়েছে। ইসলামিক ব্যাংকিং পরিচালনার জন্য ব্যাংকের একটি পৃথক শরিয়াহ সুপারভাইজরি কমিটি রয়েছে। একটি পৃথক ব্যাংকিং সিস্টেম দ্বারা ইসলামিক ব্যাংকিংয়ের সব কার্যক্রম পরিচালিত হয় যা কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম থেকে সম্পূর্ণ ভিন্ন।