বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ দেশ। এ দেশ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ তেমনি তার প্রাণিজগতের সমৃদ্ধি বিস্তার। তার মধ্যে পাখির সৌন্দর্য অপরিসীম। আমাদের দেশে ৬০০ রকমের পাখির সমাহার দেখা যায়। তার মধ্যে ৪০০ পাখি আমরা সচরাচর দেখে থাকি। এ ষড়ঋতুর দেশে অতিথি পাখির সমাগম হয় শীতকালে। প্রায় ২০০ রকমের অতিথি পাখির কিচিরমিচির সুরে ভরে উঠে এ দেশের নদ-নদী, খাল-বিল, বন-জঙ্গলের চারপাশ। এ দেশে পাখির আগমনে গ্রামের বাড়ি যেমন মুখর হয়ে উঠে ঠিক তেমনি শহরাঞ্চলেও আমরা এর অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থাকি। বালিহাঁস, বাটুল, চখাচখি, শামুকখোল, খোপাডুবুরিসহ নানা বর্ণ ও আকৃতির পাখির চঞ্চল ওড়াউড়ি মুগ্ধ করে যেকোনো মানুষকে।
দেখতে কী সুন্দর! কী যে আনন্দের তা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের মহান স্রষ্টা এত সুন্দর পাখি সৃষ্টি করেছেন! আহা কী বলব! কত রকম রূপ কত কত রঙ কত সৌন্দর্যের প্রকাশ! নয়ন জুড়িয়ে যায়। মনও ভরে যায়। যখন ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে হাওর-বাঁওড়ে ভেসে বেড়ায় সে দৃশ্য নয়নাভিরাম। চোখজুড়ানো মনভরানো পাখির সুন্দর!
তবে দূর প্রবাসী এসব অতিথি পাখি কিছু অসাধু শিকারি ব্যবসায়ীদের কবলে পড়ে মৃত্যুর ফাঁদে পা ফেলে দেয়।
আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনকারী এসব উপকারী প্রাণীদের রক্ষার জন্য যেমন আইন আমাদের সহযোগী ঠিক তেমনি এসব অসাধু শিকারি ব্যবসায়ীদের দমনের জন্য আমাদের হতে হবে সোচ্চার।
অতিথি পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই অতিথি পাখিকে নিরাপদ রাখতে হবে আমাদের।
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ দেশ। এ দেশ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ তেমনি তার প্রাণিজগতের সমৃদ্ধি বিস্তার। তার মধ্যে পাখির সৌন্দর্য অপরিসীম। আমাদের দেশে ৬০০ রকমের পাখির...
