শীতের সকাল। শিশির ভেজা ঘাস চিক চিক করছে। মিঠে রোদের ইলিক ঝিলিক হাসি। কয়টি কাক লাইটপোস্টে বসে ডাকছে। সুমার ঘুম ভেঙে যায়। সুমা বিছানা ছেড়ে ওঠে। দরজা খুলে। বারান্দায় দাঁড়িয়ে সবুজের শোভা দেখে। নয়ন জুড়িয়ে যায় প্রকৃতির রঙে। বাগানে ফুল ফুটেছে রঙবেরঙের। মুখে খুশির হাসি। মনে খুশির বেলুন ওড়ছে। মনে পড়ে আজ বিজয়ের দিন।
ঘুরে দাঁড়ায়। ঘরে ঢুকে। বাথরুমে গোসল সেরে নেয়। মা রান্নাঘরে। পিঠে করেছেন। সাথে খিচুড়িও। টেবিলে বসে আনন্দে খায় সে। মায়ের খুব প্রশংসা করে। মা হাসেন।
মাকে বলে, মা স্কুুলে যাব,আজ বিজয় দিবস।
মা বলেন, কখন আসবে মা। সুমা বলে, আসতে বিকেল হবে। স্কুলে খেলাধুলা ও গান-বাজনা হবে। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, যা মা খেয়াল করে চলাফেরা করবে। তাড়াতাড়ি ঘরে আসবে মা।
সুমা মায়ের কাছ বিদায় নেয়। স্কুলের পথে পা বাড়ায়। পাশের বাড়ির চুমকির সাথে দেখা হয় পথে।
দুজন মিলে গল্প করে হাঁটতে থাকে। কুয়াশা ভেঙে ভেঙে সামনে হাঁটছে। রাস্তার পাশে ডাস্টবিনে কুকুরের ঝটলা।
তার পাশে ঘুমিয়ে আছে ভাসমান লোকগুলো। সুমা ভাবে- জীবন কত বিচিত্র। ভাবনার রাজ্যে মন ঘুরপাক খায়। সে হাঁটছে চুমকির হাত ধরে। চুমকির কথা বড় মিষ্টি। আসলে সে মিষ্টি মেয়ে। বাবা-মায়ের একমাত্র মেয়ে। বড় আদরের। নানা বিষয়ে জমিয়ে আলাপ হয় দু’জনে।
একসময় স্কুলে পৌঁছে। স্কুল সাজানো হয়েছে রঙ বেরঙের কাগজ দিয়ে। মাঠের মাঝখানে ওড়ছে পতাকা পত পত করে। মাইকে বাজছে বিজয়ের গান।
বঙ্গবন্ধুর ভাষণ। মনজুড়ে সে কি মহাআনন্দ। শরিক হয় সে আনন্দে। সাথে চুমকিও।
এক সময় শুরু হয় স্কুল অডিটোরিয়ামে বিজয়ের অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনায় আছেন বাংলার শেলী আপা। গানে ডাকা হয় সুমাকে। ডাকা হয় কবিতা আবৃত্তিতে। পায় পুরস্কার। পুরস্কার হাতে তুলে দেন হেড স্যার। উৎফুল্ল মনে পুরস্করা হাতে নেয়।
বিজয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফিরে। মাকে দেখায় পুরস্কার। মা খুশিতে জড়িয়ে ধরেন মেয়েকে। মায়ের সাথে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঢুকে। ক্লান্ত শরীরটাকে বিছানায় লেপ্টে গায়ে চাদর জড়িয়ে শুয়ে পড়ে। পুরস্কার পেয়েছে বই। প্যাকেট খুলে। হাসি মুখে। প্রিয় কবি শামসুর রাহমানের কবিতার বই। কবিতা আবৃত্তি করে। চোখ তুলতেই দেখে মা ও বড় আপা পাশে। হাততালি দিয়ে উৎসাহ দেন। সুমার মনজুড়ে আজ বিজয়ের রাঙা দিন। বীর মুক্তিসেনার কীর্তিগাথা কাহিনী টেলিভিশনে দেখে গর্বে ভরে যায় মন। মুখ খুশিতে উজালা কী যে। আনন্দে সুমার চোখ থেকে ঘুম পালিয়ে গেছে।
শীতের সকাল। শিশির ভেজা ঘাস চিক চিক করছে। মিঠে রোদের ইলিক ঝিলিক হাসি। কয়টি কাক লাইটপোস্টে বসে ডাকছে। সুমার ঘুম ভেঙে যায়। সুমা বিছানা ছেড়ে...
