নদীর তীরে কাশফুল ফুটুক
ফুটতে দাও
বকুলগুলো ঝরার মিছিল
ঝরতে দাও।

রক্তজবা সবুজের মাঝে
ফুটতে দাও
খাঁচার পাখি মুক্ত করে
উড়তে দাও।

শরৎকালে মেঘের ভেলা
দেখতে দাও
কবির যত মনের কথা
লিখতে দাও।