ধীরে ধীরে যাচ্ছে কেটে আঁধার যতো ঘোর কালো,
হাতছানিতে ডাকছে আকাশ ডাকছে নতুন ভোর-আলো।
ভোর ছড়াচ্ছে রঙের গুড়ো প্রতীক্ষা তার ফুরাল!
বনফুলের মায়াতে কি প্রাণ তোমাদের জুড়াল?
পথের পিছু ছুটলে দেখবে গিয়েছে কত দূর আলো?
স্বপ্ন ডানা দাও মেলে দাও আকাশে দাও উড়ালও।
খুঁজছ তুমি, খুঁজছ তোমরা স্বপ্নপুরের সাঁকো, না?
ভীরু যারা আজকে তাদের হাত বাড়িয়ে ডাকো না,
আমরা যাব আলোর খোঁজে সাথে তোমরা থাকো না।
বাধার দেয়াল তুলতে পারবে পাহাড় নদীর বাঁকও না,
মা মাটি আর দেশের ছবি বুক পকেটে রাখো না।
