বাতাসের কনিকা আমোদিত ঘ্রাণে
সুরভিত ধূলিকনা জানায় সালাম-
পাখিরা শোনায় তান কুহুকুহু গানে,
বারিধারা ঝরে, বলে সালাম সালাম।
বিশ্বাসীর ধ্যান জাগে অনুগত প্রাণে,
ফেরেশতা পড়ে শোনায় খোদার কালাম-
সে ঘ্রাণ ছড়ায় শুধু মোহাম্মাদ এর নামে,
পথের দিশারী তাকে জানাই সালাম।
রোশনি ফোয়ারা ছুটে এই ধরাধামে,
স্নিগ্ধ পরশে ছুঁয়ে জানায় সালাম
সুরভিত সুষমা স্পর্শ আঞ্জামে
পথজুড়ে ধূলি ওড়ে সালাম সালাম।
