নীলাক্ত হয়ে উঠি প্রিয়তরো অনুভবে
অমল বৃষ্টি শিহরণ তোলে শ্বাসে-প্রশ্বাসে
আর, রাতের সৈকতে মুখ লুকিয়ে হাসে
তৃষ্ণার ঠোঁট; তাই সেমিকোলন দিয়ে গাঁথি
‘স্নিগ্ধ আবেশ’।
এখনি অনন্ত আকাশ ভেঙে নামুক শ্রাবণ
ফিরে আসুক সুতীব্র ভালোলাগার সুনীল প্রহর
ফিরে আসুক সুতীব্র ভালোবাসার ফেনিল নহর
ফিরে আসুক সুতীব্র ফাগুনের প্রদৃপ্ত আদর।
