টান আর দোটানায় বহমান নদী,
জোয়ারের প্রশস্ততা, ভাটার খরতা,
প্রকৃতির বাধ্য নিয়ম, নয় নিজস্বতা।
নেই উচ্ছলতা, নেই ঢেউয়ের মূর্ছনা,
শুধুই নির্বাক বোবা জল।
তীরের বটগাছটা...
পূর্বের মতো ঢের দাঁড়িয়ে আছে,
ঢেউয়ের মূর্ছনায় রোমাঞ্চিত হয় না।
জল স্পর্শের শিহরণ ভুলেই গেছে,
অপোর প্রহর ফুরিয়ে গেছে,
উদগ্রীব থাকে না জোয়ার জলের।
মূল ছুঁঁয়েছে বালুচরেÑ
শাখা-প্রশাখা পায় না জলের আলিঙ্গন,
সবুজ পত্রের বুকে আজ বিরহের ক্রন্দন।
