হিম নৈঃশব্দে ডুবে গেছে চারদিক
স্বপ্নের ঘোরে পুড়ে যায় শান্ত চোখ
আসে না কুঁড়ি স্বপ্নের গাছে
মনে পড়ে বঙ্কিমের বাণীÑ
‘তুফানে পতিত নদী ছাড়িবো না হাল,
আজিকে বিফলা তবু হতে পারে কাল’।
তাই সেমিকোলনে গাঁথি
দণ্ডিত জীবনের বুকে
নতুনতরো স্বপ্নদৃশ্য