মিথ্যে বলি আজকা, বড্ড মিথ্যে বলি
বৃষ্টি গোপন করিনি কখনো
নদীর ঠোঁটে রাখিনি ঠোঁট
অনেক ঝড় গিলে ফেলে বলেছি
‘ভালো আছি, হ্যাঁ ভালো আছি’
বসন্তের সমুদ্র নতমুখে সিঁড়িতে দাঁড়ায়
তখন ঢেউয়ের চোখে ঢেউ জাগে
তোড়ে ভেসে যায় দুরন্ত যৌবন
মিথ্যে বলি আজকা, বড্ড মিথ্যে বলি
নিযুত দিন মোমের আঁচে রাখিনি হাত
চেপে গেছি অযুত কান্না, দীর্ঘশ্বাস ফেলিনি
দুয়ারে নাড়িনি কড়া, জাগিনি মাঝরাত
মিথ্যে বলি আজকা, বড্ড মিথ্যে বল।