মায়ের চোখের মতো অবিরাম জলে-
ঝরে পড়ে রাতজাগা বৃষ্টির ফোঁটা।
তৃষিত মাটির যত দুঃখ ব্যথা,
ভাগ করে নিয়ে নেয় আদিম প্রথা।

কেউ যেন জেগে উঠে বিরহ নিয়ে
নাসরিন গেল আর ফিরল না বলে,
গুল্মপাতাও যেন কাঁদে ফুঁপিয়ে
রাতজাগা বর্ষার কলাকৌশলে।

ধূসর গোধূলি নামে রঙধনু মেখে
দলছুট কিশোররা ছুটে থেকে থেকে।
বিকেল আবার ডুবে রাতের তরে
বর্ষার মাধুরীতে রাত বসে ঝেঁকে।