চোখের মাঝে খেলা করে নদী,
আর সাগরের উদ্বেলিত ঢেউ।
বুকের মাঝে জমাট বাঁধে দুঃখ,
খুব নীরবে একলা কাঁদে কেউ।
ঝরা পাতার সঙ্গীতে সুর বহে,
প্রেম ব্যর্থতা মনের উঠান জুড়ে।
ইটের ভাটার মাটির দলার মতন,
দিবানিশি জীবনটা যায় পুড়ে।
চোখের মাঝে খেলা করে নদী,
আর সাগরের উদ্বেলিত ঢেউ।
বুকের মাঝে জমাট বাঁধে দুঃখ,
খুব নীরবে একলা কাঁদে কেউ।
ঝরা পাতার সঙ্গীতে সুর বহে,
প্রেম ব্যর্থতা মনের উঠান জুড়ে।
ইটের ভাটার মাটির দলার মতন,
দিবানিশি জীবনটা যায় পুড়ে।