অহমের দেয়াল চূর্ণ হোক!
এক এক করে খসে পড়ুক,
অহমের প্রাচীরে লেগে থাকা
জীর্ণ পোড়া মাটির ফসিল।
ঘুণপোকার বসতি হোক
আবর্জনার স্তূপ,
পঁচা হৃৎপিণ্ডে জমানো দুর্গন্ধ
বাতাসে ছড়িয়ে পড়ার আগে
ঝলসে যাক অবলীলায়।
লক্ষ্মীপেঁচার তীক্ষè ঠোঁটের ধারালো ঠোকরে
হয়ে যাক ছিন্নবিচ্ছিন্ন।
অহমের মসনদ ধসে পড়ুক,
বিশুদ্ধ হৃদয়ে উদারতার বীজ অঙ্কুরিত হোক!
হৃদয়বৃক্ষ পল্লবিত হোক!
কচি পল্লবে আবার সতেজ হয়ে উড়ুক হৃদয় তরু,
কাব্যিক আবেদনে অহংবোধের পতন হোক!
আম-জাম-লিচু-কাঁঠাল বৃক্ষের মতো
অবনত হোক অহমের শির।