বৈশাখের রোদ্দুরে ভিজে
শুদ্ধ হোক আঁধারের কথকতা
বিধ্বস্ত এই নগরের হুইসিল শুনে
জেগে ওঠুক
আশাহত মানুষের ভৈরবী ইচ্ছাগুলো
অথবা যৌবনবতী একখানা নদী।
তারপর প্রত্যাশার বন্দরে নোঙর ফেলুক
মানুষের হাট।
হ্যাঁ, বাস্তবতা বড়ই নির্মম;
তবুও প্রয়োজন
একখানা কাক্সিক্ষত ছাদ।
