ঈদ এসেছে গাঁয়ের মেয়ে
আদরিণী পারুলের
ঝকঝকাঝক হাসি খুশি
প্রতিবেশী জারুলের।
লাল ফিতেতে মাথা বেঁধে
লাল জামা আর ওড়না গায়
লাল ফড়িং এর সাথে সাথে
ফুর্তি করে নাচতে যায়।
ঈদ এসেছে ঈদ এসেছে
ফুর্তি এবং আনন্দের
ফড়িং হয়ে উড়াউড়ির
মহাসুখ আর সানন্দের।
ঈদ এসেছে গাঁয়ের মেয়ে
আদরিণী পারুলের
ঝকঝকাঝক হাসি খুশি
প্রতিবেশী জারুলের।
লাল ফিতেতে মাথা বেঁধে
লাল জামা আর ওড়না গায়
লাল ফড়িং এর সাথে সাথে
ফুর্তি করে নাচতে যায়।
ঈদ এসেছে ঈদ এসেছে
ফুর্তি এবং আনন্দের
ফড়িং হয়ে উড়াউড়ির
মহাসুখ আর সানন্দের।